রমজানে ব্যস্ততা কমিয়ে পরিবার ও ইবাদতে মনোযোগ নুসরাত ফারিয়ার

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১২ এএম
রমজানে ব্যস্ততা কমিয়ে পরিবার ও ইবাদতে মনোযোগ নুসরাত ফারিয়ার

সারা বছর শুটিং এবং শোবিজের নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও পবিত্র রমজান মাসে ভিন্নরকম পরিবর্তন আসে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার জীবনে। এই মাসে তিনি নিজের পেশাগত ব্যস্ততা কিছুটা কমিয়ে দিয়ে পরিবার এবং আত্মীয়-স্বজনের প্রতি মনোযোগ দেন। সংযম ও পবিত্রতার মাধ্যমে এই সময়টা কাটান তিনি।

রোজার মাসটি তার কাছে শৈশব ও কৈশোরের অনেক সুন্দর স্মৃতির কথা মনে করিয়ে দেয়। ফারিয়া বলেন, রোজার এই বিশেষ সময়ে পরিবারের সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ পড়া, রাতের আড্ডা এবং সেহরির এই ছোট ছোট মুহূর্তগুলোই তাকে অন্যরকম আনন্দ দেয়।

বর্তমানে একাধিক সিনেমার প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা চলছে বলেও জানান এই অভিনেত্রী। তবে কোনো কাজটি চূড়ান্ত হবে তা এখনো নিশ্চিত নয়, তাই তিনি এখনই কোনো ঘোষণা দিতে চাচ্ছেন না। সব মিলিয়ে এই মাসে ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে আত্মিক শান্তি খুঁজছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...