করিমুল হককে নিয়ে দেবের ৫০তম সিনেমার শুটিং শুরু

টলিউড সুপারস্টার দেব অবশেষে তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শুরু করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে এই সুখবর নিশ্চিত করেছেন এই প্রয়োজক-অভিনেতা। সিনেমাটি মূলত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হকের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে, যিনি গ্রামের মানুষের চিকিৎসার জন্য নিজের মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। সেসময় একটি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। এই আয়োজনে সিনেমার পরিচালক ও কলাকুশলীরা তার সঙ্গে ছিলেন। সিনেমার স্বত্ব কিনে নিয়ে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব নিজেই। জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
করিমুল হক জলপাইগুড়ির রাজাডাঙা গ্রামের বাসিন্দা এবং তার এই মহৎ কাজের জন্য ২০১৭ সালে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করা হয়। বলিউডেও তার বায়োপিক নিয়ে কথা উঠেছিল, তবে পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়ে এই প্রজেক্টটি এগিয়ে নিয়ে যাচ্ছেন দেব অধিকারী।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি

আরও পড়ুন

করিমুল হককে নিয়ে দেবের ৫০তম সিনেমার শুটিং শুরু

টলিউড সুপারস্টার দেব অবশেষে তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শুরু করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে এই সুখবর নিশ্চিত করেছেন এই প্রয়োজক-অভিনেতা। সিনেমাটি মূলত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হকের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে, যিনি গ্রামের মানুষের চিকিৎসার জন্য নিজের মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। সেসময় একটি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। এই আয়োজনে সিনেমার পরিচালক ও কলাকুশলীরা তার সঙ্গে ছিলেন। সিনেমার স্বত্ব কিনে নিয়ে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব নিজেই। জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
করিমুল হক জলপাইগুড়ির রাজাডাঙা গ্রামের বাসিন্দা এবং তার এই মহৎ কাজের জন্য ২০১৭ সালে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করা হয়। বলিউডেও তার বায়োপিক নিয়ে কথা উঠেছিল, তবে পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়ে এই প্রজেক্টটি এগিয়ে নিয়ে যাচ্ছেন দেব অধিকারী।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও…
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে…