বিয়ের আগের রাতে ভয়ে কাঁদছিলেন স্পর্শিয়া, স্বামীর কৌশলে রক্ষা!

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭ পিএম
বিয়ের আগের রাতে ভয়ে কাঁদছিলেন স্পর্শিয়া, স্বামীর কৌশলে রক্ষা!

দ্বিতীয় বিবাহবার্ষিকীর আনন্দের মুহূর্তে বিস্ময়কর এক তথ্য জানালেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। স্বামী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করার আগের রাতে এতটাই ভয়ে ও নার্ভাস হয়ে পড়েছিলেন যে, তিনি বিয়েই বাতিল করতে চেয়েছিলেন।

গত ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে এই দম্পতির বিবাহ সম্পন্ন হয়। তবে মঞ্চে বসার আগ মুহূর্তে স্পর্শিয়া এতটাই আতঙ্কিত ছিলেন যে স্বামীকে সরাসরি জানিয়েছিলেন, বিয়েটা তিনি আর করতে চান না। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে বুদ্ধি খাটান নাওঈদ। তিনি স্ত্রীকে আশ্বস্ত করেন যে, বিয়ে না করলেও ঠিক আছে, শুধু স্টেজে গিয়ে ছবি তুললেই হবে এবং সবাই আনন্দ করবে। পরিবারের সদস্যরাও তাকে সাহস যোগান। এই কৌশল কাজে দেয় এবং শেষ পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বর্তমানে দুজনেই সংসারী জীবন নিয়ে বেশ সুখে আছেন। স্বামীর ওই কৌশল নিয়ে মজা করে স্পর্শিয়া বলেন, নাওঈদ তাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছেন। অভিনয় জীবনে ‘নবাব এলএলবি’র মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি পাওয়া এই নায়িকা এখন পুরোদমে কাজ করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...