নিজের ছবি দিয়ে গুজব ছড়ালে ডাস্টবিনে যাবেন: আসিফ আকবর

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৫২ এএম
নিজের ছবি দিয়ে গুজব ছড়ালে ডাস্টবিনে যাবেন: আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়ানোর প্রতিবাদে সরব হলেন তিনি নিজেই। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এর আগে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ এর পক্ষ থেকেও ওই সব খবরের সত্যতা নাকচ করা হয়।

আসিফ আকবর জানান, ‘জনমত নিউজ ২৪’ নামের একটি ফেসবুক পেজ তার ছবি ব্যবহার করে মনগড়া রাজনৈতিক বক্তব্য প্রচার করছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের হেড রিসার্চার সায়েম হাসান তাকে ফোন করে জানান যে, কিছু অসাধু মিডিয়া ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়াচ্ছে। দীর্ঘদিন ধরে ‘ফেকবুকে’ এসব মিথ্যা খবর শুনে এলেও এবার মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার অপচেষ্টা দেখে তিনি সবাইকে সত্যটা জানানোর প্রয়োজন অনুভব করেন।

গুজব রটনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই গায়ক বলেন, এসব অসভ্যদের জন্ম এবং মৃত্যু ডাস্টবিনে হয়। একইসাথে স্বার্থ না হয়েও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি রিউমর স্ক্যানারকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...