পাঠকের আগ্রহ
ইরানি ড্রোনের আগ্রাসনে আরব সাগরে পাল্টা জবাব দিল যুক্তরাষ্ট্র
আরব সাগরে নিজেদের বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে অগ্রসর হওয়া ইরানের একটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস জানান, ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে অজানা উদ্দেশ্য নিয়ে ড্রোনটি এগিয়ে আসছিল। পরিস্থিতি সামাল দিতে রণতরী থেকে উড়ানো একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট থেকে ওই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। তবে এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।
বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক প্রেক্ষাপট বেশ উত্তপ্ত। এমন সময় এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করার আশঙ্কা তৈরি করেছে। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে সম্মত না হয়, তবে তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন