নির্বাচন উপলক্ষে নতুন সরকারের কাছে দুই দফা দাবি অপুর

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম
নির্বাচন উপলক্ষে নতুন সরকারের কাছে দুই দফা দাবি অপুর

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর আগ্রহের মাঝেই নিজের প্রত্যাশার কথা জানালেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। আসন্ন নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের চলচ্চিত্র শিল্পের ব্যাপক উন্নয়নের দাবি জানিয়েছেন এই তারকা।

একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে অপু বিশ্বাস বলেন, তিনি সব দলের প্রতি শুভকামনা পোষণ করেন এবং সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। তবে নবনির্বাচিত সরকারের কাছে তার স্পষ্ট দুটি প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, নারীদের নিরাপত্তা বিষয়টি যেন সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনকে আরও বিশাল পরিসরে পৌঁছে দিতে সরকারের সহযোগিতা কামনা করেন এই নায়িকা।

অভিনয় জীবন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমার শুটিং শুরু করেছেন। ‘দুর্বার’-এ তার সহশিল্পী সজল এবং ‘সিক্রেট’-এ আদর আজাদ। এই দুটি সিনেমা চলতি বছরের ঈদে মুক্তির কথা রয়েছে। এছাড়া বিজ্ঞাপনচিত্র এবং নিজের পারিবারিক ব্যবসার কাজেও সময় দিচ্ছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...