মতলবে বিএনপির অন্তর্কলহ: দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত এলাকা

প্রাইম বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৭ এএম
মতলবে বিএনপির অন্তর্কলহ: দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত এলাকা

চাঁদপুরের মতলবে দলীয় কোন্দলের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ধস্তাধস্তির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন বিরোধের জেরে রোববার সকালে দলের দুই পক্ষ মুখোমুখি হয়। এক পর্যায়ে তারা একে অপরকে ধাওয়া করতে থাকে এবং রাস্তাঘাটে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পুলিশ লাঠচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করলেও ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...