বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ বাণিজ্যমেলা উচ্ছেদের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৪:৫৭ এএম
বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ বাণিজ্যমেলা উচ্ছেদের হুঁশিয়ারি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কের উন্মুক্ত পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৯ আগস্ট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্কের ভেতরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অননুমোদিত বাণিজ্যিক মেলার স্টল সরাতে আয়োজকদের কঠোর নির্দেশ প্রদান করেছে।

অভিযানে দেখা যায়, আয়োজকরা বৃক্ষমেলার অনুমতি নিয়ে পার্কের অভ্যন্তরে পুরোদমে একটি বাণিজ্যিক মেলা বসিয়েছে। এই অবৈধ স্থাপনাগুলো পার্কে আসা সাধারণ দর্শনার্থীদের চলাফেরা ও বিশ্রামের পথ রুদ্ধ করে রেখেছিল, যা পার্কের স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে পার্কের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আয়োজকদের রোববার রাতের মধ্যে সকল অনুমোদিত দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরালে না হলে আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল থেকেই জোরপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...