ফারাক্কার পানি নিয়ে সাবেক সরকারের নতজানু নীতির সমালোচনা মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৫:০৯ এএম
ফারাক্কার পানি নিয়ে সাবেক সরকারের নতজানু নীতির সমালোচনা মন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক দূরদর্শিতার অভাব ও নতজানু নীতির কারণে গত সরকার ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়ন এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। রোববার (৯ আগস্ট) রাজধানীর আইইবি মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সাথে আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদীভাঙন ও খরা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় তথ্য বিনিময়, যৌথ গবেষণা ও টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানানো হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়নে নিরলস কাজ করছে। তিনি জানান, পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হবে। এছাড়াও এমপি আশরাফ উদ্দিন বকুল ও বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...