হজরত শাহজালালে সোনা ও ক্রিমসহ যাত্রীর ব্যাগে মিলল বিপুল পণ্য

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৩:৫৭ এএম
হজরত শাহজালালে সোনা ও ক্রিমসহ যাত্রীর ব্যাগে মিলল বিপুল পণ্য

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও দিল্লি থেকে আসা যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, সিগারেট ও গৌরি ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, গত রোববার (৯ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফটের কর্মকর্তারা এ অভিযান চালান। এসময় দুবাই থেকে আসা যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের লাগেজ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়। অপরদিকে দিল্লির এয়ার ইন্ডিয়ার (AI237) ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এই অভিযানে সর্বমোট ১১৩ কেজি গৌরি ক্রিম, ১৮১ কার্টন সিগারেট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিমানবন্দরে এ ধরনের অবৈধ পণ্য চোরাচালান রোধে তল্লাশি ব্যবস্থা আরও কঠোর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...