দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কঠোর অবস্থান ইটভাটার বিরুদ্ধে

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৪:০৮ এএম
দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কঠোর অবস্থান ইটভাটার বিরুদ্ধে

সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পাশাপাশি জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে ইট পোড়ানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রোববার (৯ আগস্ট) রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে কোন ধরনের গাছ লাগালে বেশি উপকার হবে, তা নির্ধারণের জন্য ইতিমধ্যেই ম্যাপিং বা মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে। তিনি সিঙ্গেল ইউজ পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ও পচনশীল বিকল্প ব্যবহারের প্রতি সবাইকে উদ্বুদ্ধ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজ আনোয়ার দেশের প্রাকৃতিক সম্পদের ওপর আলোকপাত করে বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন ও সাবমেরিন ক্যানিয়ন থাকায় পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ বৈশ্বিক নেতৃত্ব দিতে সক্ষম। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুর পারভেজ বর্জ্য ব্যবস্থাপনায় রিডিউস, রিইউজ ও রিসাইকেলের (RRR) ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...