ফারুকীর তোপ: জুলাইয়ের ইতিহাস এরাই এগিয়ে নেবে, রিয়্যালিটি বুঝুন

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ২:৪০ এএম
ফারুকীর তোপ: জুলাইয়ের ইতিহাস এরাই এগিয়ে নেবে, রিয়্যালিটি বুঝুন

খ্যাতনামা চলচ্চিত্রকার ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতীকী পোস্টার শেয়ার করে তোপ দেগেছেন। রোববার (৯ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে তিনি কর্তৃপক্ষের উদ্দেশ্যে এই কঠোর বার্তা দেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতদের প্রসঙ্গে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বক্তব্য দিয়েছিলেন, তারই ইঙ্গিত দিয়ে ফারুকী লিখেছেন, ‘গুলি করি, মরে একটাই। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’

ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, এই বাকিডির সংখ্যা কোটি কোটি এবং তারা তরুণ। তারা এখনো জীবিত আছে এবং ভবিষ্যতে জুলাইয়ের ঘটনাপ্রবাহ এরাই এগিয়ে নিয়ে যাবে। পোস্টের শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘জ্বি, স্যারেরা! রিয়ালিটি মাইনে নেন।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...