পরিচ্ছন্ন চট্টগ্রামের স্বপ্নে মেয়র শাহাদাত, বার্তা ঘর থেকে শুরু করুন

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ২:৫২ এএম
পরিচ্ছন্ন চট্টগ্রামের স্বপ্নে মেয়র শাহাদাত, বার্তা ঘর থেকে শুরু করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গুমুক্ত ও নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য পরিবর্তনের শুরুটা হতে হবে নিজের ঘর থেকে। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মশাবাহিত রোগ প্রতিরোধ ও সরকারি দপ্তরগুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিতে এই সভা অনুষ্ঠিত হয়।

নাগরিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা নিজ বাসা, আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন করলে একটি সুন্দর শহর গড়ে তোলা সম্ভব। তিনি জানান, শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য দিয়ে মেয়র জানান, নগরে প্রতিদিন প্রায় তিন হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হলেও সংগ্রহ করা সম্ভব হচ্ছে মাত্র দুই হাজার ২০০ মেট্রিক টন। বাকি এক হাজার মেট্রিক টন বর্জ্য খাল-নালায় ফেলা হচ্ছে, যা কর্ণফুলী ও হালদা নদীর জন্য হুমকি। তিনি আরও বলেন, বাসাবাড়ি থেকে গণপরিবহনে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধ করা না গেলে পরিচ্ছন্ন নগর গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে না। সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...