মোস্তাফিজের কীর্তি, সবচেয়ে দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেট

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:৫৬ পিএম
মোস্তাফিজের কীর্তি, সবচেয়ে দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেট

বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে অভিষেকেই ইতিহাস গড়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। মাত্র একটি উইকেট দূরত্বে থেকে মাঠে নামার পর প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ক্রিকেটার। একইসঙ্গে টি-টোয়েন্টির ইতিহাসে ১১তম বোলার হিসেবে এই তালিকায় নাম লেখালেন তিনি।

বিশ্বের বিভিন্ন লিগে নিয়মিত খেলে যাওয়া মোস্তাফিজ ৩১৫তম ম্যাচে এসে এই সাফল্য অর্জন করেন। এর আগে সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে ৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট নিয়েছিলেন। তবে ম্যাচের বিচারে মোস্তাফিজ এগিয়ে গেছেন। পেসারদের মধ্যে পাকিস্তানের সাবেক তারকা ওয়াহাব রিয়াজকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন তিনি। সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন কাটার মাস্টার, যার আগে শীর্ষে আছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

আন্তর্জাতিক অঙ্গনে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পর বিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। প্রায় এক দশক ধরে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজের দক্ষতা প্রমাণ করে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই পেসার। এই রেকর্ড তার দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি বড় সাফল্য বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...