পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত, ইশানের ঝড়ে নতুন রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় সূর্যকুমার যাদবের দল। এর আগে ২০২২ সালে ভারত পাকিস্তানের বিপক্ষে যে ১৬০ রানের সংগ্রহটি করেছিল, আজ তা ভেঙে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। ফলে জয়ের জন্য পাকিস্তানকে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে হবে।
শুরুটা ভালো হয়নি ভারতের, প্রথম ওভারেই মাত্র ১ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে এরপরই ঝড় তোলেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ৭৭ রান করেন। এছাড়া শুভম দুবে ১৭ বলে ২৭ রান, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান এবং তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করে দলের সংগ্রহকে বড় স্কোরে নিয়ে যান।
এই ম্যাচে পাকিস্তান আক্রমণাত্মক ভঙ্গিতে মোট ছয়জন স্পিনার ব্যবহার করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড। বল হাতে সাইম আইয়ুব সবচেয়ে সফল, তিনি ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান তারেক।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত, ইশানের ঝড়ে নতুন রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় সূর্যকুমার যাদবের দল। এর আগে ২০২২ সালে ভারত পাকিস্তানের বিপক্ষে যে ১৬০ রানের সংগ্রহটি করেছিল, আজ তা ভেঙে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। ফলে জয়ের জন্য পাকিস্তানকে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে হবে।
শুরুটা ভালো হয়নি ভারতের, প্রথম ওভারেই মাত্র ১ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে এরপরই ঝড় তোলেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ৭৭ রান করেন। এছাড়া শুভম দুবে ১৭ বলে ২৭ রান, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান এবং তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করে দলের সংগ্রহকে বড় স্কোরে নিয়ে যান।
এই ম্যাচে পাকিস্তান আক্রমণাত্মক ভঙ্গিতে মোট ছয়জন স্পিনার ব্যবহার করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড। বল হাতে সাইম আইয়ুব সবচেয়ে সফল, তিনি ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান তারেক।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…