চুরি করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
রাজধানীর কদমতলীতে একটি বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে উঠতে গিয়ে তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক মুরাদপুর এলাকার সাত্তার মিয়ার বাড়িতে দস্যুতা করতে ওঠেন এবং দুর্ঘটনাবশত নিচে পড়ে যান।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে সেলিম ওই বাড়ির তিনতলার কার্নিশ দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হন। পরে সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত হালিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

চুরি করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
রাজধানীর কদমতলীতে একটি বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে উঠতে গিয়ে তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক মুরাদপুর এলাকার সাত্তার মিয়ার বাড়িতে দস্যুতা করতে ওঠেন এবং দুর্ঘটনাবশত নিচে পড়ে যান।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে সেলিম ওই বাড়ির তিনতলার কার্নিশ দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হন। পরে সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত হালিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…