গ্যাস সংকটে দীর্ঘ লাইন, আয় কমেছে সিএনজি অটোরিকশাচালকদের
দেশে ফের তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন স্থানের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ধরে লাইন ধরে গ্যাস নিতে হচ্ছে চালকদের। ফলে যাত্রী পরিবহনের সময় কমে যাওয়ায় দৈনিক আয় হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন অটোরিকশা ও গাড়ির চালকরা।
শনিবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, গ্যাসের অপ্রতুলতার কারণে সিএনজি পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে ছোটাছুটি করতে হচ্ছে। শাহবাগের চালক সুমন জানান, সারাদিন গাড়ি চালালেও গ্যাসের লাইনে সময় নষ্টের কারণে আয় তলানিয় চলে গেছে। আরেক চালক মনিরের অভিযোগ, সকালের দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেলে স্টেশনগুলোতে এই সংকট তৈরি হয়। চাপ কম থাকায় নির্ধারিত জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর প্রভাবে পরিবহন খাতে ভোগান্তি বাড়লেও কোনো সমাধানের দিকে নজর দেখা যাচ্ছে না।
সম্পর্কিত খবর
পাঁচ মাসে জঞ্জাল সাফ সম্ভব নয়, সময় দিন: মুক্তিযুদ্ধমন্ত্রী
ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য নিয়ে ডিএসসিসির হেরিটেজ রান সম্পন্ন
চুরি করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
সরকারি চাকরির প্রলোভনে ১৩ লাখ আত্মসাৎ, গ্রেফতার প্রতারক বাবলু
দীর্ঘ চার বছর পর অবশেষে ৭০ হাজার শিক্ষকের অবসর সুবিধার…
ছয় মাসে ৭ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার ঘোষণা

আরও পড়ুন