কলম্বোতে রানের রেকর্ড, পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ ভারতের
শ্রীলঙ্কার কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল ভারত। রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে সূর্যকুমার যাদবের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই দুই প্রতিবেশী দেশের মধ্যে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০২২ সালে ভারত ১৬০ রান করার রেকর্ড গড়েছিল, যা চার বছর ধরে অক্ষুণ্ণ ছিল।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালো হয়নি ভারতের, ইনিংসের প্রথম ওভারেই মাত্র ১ রানে অভিষেক শর্মা আউট হয়ে যান। তবে এরপরই দলের হাল ধরেন ওপেনার ইশান কিষান। তিনি মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া শুভম দুবে ১৭ বলে ২৭, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ এবং তিলক বর্মা ২৪ বলে ২৫ রান করে দলের সংগ্রহকে বড় করতে ভূমিকা রাখেন।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে ছয়জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে রেকর্ড। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট নেন। এছাড়া অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান তারেক একটি করে উইকেট শিকার করেছেন। এই ম্যাচ জিততে হলে নতুন রেকর্ড গড়েই মাঠ ছাড়তে হবে পাকিস্তানকে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

কলম্বোতে রানের রেকর্ড, পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ ভারতের
শ্রীলঙ্কার কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল ভারত। রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে সূর্যকুমার যাদবের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই দুই প্রতিবেশী দেশের মধ্যে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০২২ সালে ভারত ১৬০ রান করার রেকর্ড গড়েছিল, যা চার বছর ধরে অক্ষুণ্ণ ছিল।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালো হয়নি ভারতের, ইনিংসের প্রথম ওভারেই মাত্র ১ রানে অভিষেক শর্মা আউট হয়ে যান। তবে এরপরই দলের হাল ধরেন ওপেনার ইশান কিষান। তিনি মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া শুভম দুবে ১৭ বলে ২৭, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ এবং তিলক বর্মা ২৪ বলে ২৫ রান করে দলের সংগ্রহকে বড় করতে ভূমিকা রাখেন।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে ছয়জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে রেকর্ড। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট নেন। এছাড়া অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান তারেক একটি করে উইকেট শিকার করেছেন। এই ম্যাচ জিততে হলে নতুন রেকর্ড গড়েই মাঠ ছাড়তে হবে পাকিস্তানকে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…