ইশান-শুভমদের ব্যাটে ভারতের লড়াকু পুঁজি, পাকিস্তানের সামনে ১৭৬ রানের চ্যালেঞ্জ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান।
ইনিংসের শুরুতেই মাত্র ১ রানের মাথায় ওপেনার অভিষেক শর্মাকে হারায় ভারত। তবে এরপর দায়িত্ব নিয়ে ইশান কিষান ঝোড়ো ব্যাটিং শুরু করেন। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন তিনি। এছাড়া শুভম দুবে ১৭ বলে ২৭ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে দলের স্কোর বড় করতে অবদান রাখেন। বল হাতে পাকিস্তানের সাইম আইয়ুব ৩টি এবং আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক একটি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচে বোলিং করার জন্য পাকিস্তান দল মোট ৬ জন স্পিনার ব্যবহার করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি যৌথভাবে সর্বোচ্চ স্পিনার ব্যবহারের নজির। এখন দেখার বিষয়, বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিতে পারে কোন দল।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

ইশান-শুভমদের ব্যাটে ভারতের লড়াকু পুঁজি, পাকিস্তানের সামনে ১৭৬ রানের চ্যালেঞ্জ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান।
ইনিংসের শুরুতেই মাত্র ১ রানের মাথায় ওপেনার অভিষেক শর্মাকে হারায় ভারত। তবে এরপর দায়িত্ব নিয়ে ইশান কিষান ঝোড়ো ব্যাটিং শুরু করেন। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন তিনি। এছাড়া শুভম দুবে ১৭ বলে ২৭ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে দলের স্কোর বড় করতে অবদান রাখেন। বল হাতে পাকিস্তানের সাইম আইয়ুব ৩টি এবং আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক একটি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচে বোলিং করার জন্য পাকিস্তান দল মোট ৬ জন স্পিনার ব্যবহার করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি যৌথভাবে সর্বোচ্চ স্পিনার ব্যবহারের নজির। এখন দেখার বিষয়, বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিতে পারে কোন দল।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…