আসিফ মাহমুদের সময়ে ফেডারেশনগুলোতে অযোগ্যদের দখলদারিত্ব, নেপথ্যের কারসাজি
জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ক্রীড়াঙ্গনে নীরব অস্থিরতা বিরাজ করছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সময়কালে একাধিক ক্রীড়া ফেডারেশনে কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ক্রীড়াঙ্গনের একাংশের দাবি, এই সময়ে যোগ্যতার চেয়ে প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা ক্রীড়া প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
অভিযোগ অনুযায়ী, আসিফ মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্টাফ মাহফুজ আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের একান্ত সচিব সাইফুল ইসলাম এই কমিটি গঠনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের কারণে প্রশাসনিক প্রক্রিয়া উপেক্ষা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আমিনুল ইসলাম ও বর্তমান পরিচালক আমিনুল এহসানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিশেষজ্ঞমহল মনে করছে, স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়ার অভাবে কোচ ও খেলোয়াড়দের মতামত উপেক্ষিত হয়েছে। যদিও বর্তমানে কিছু ফেডারেশনে পদত্যাগ ও নতুন নেতৃত্বের আগমন ঘটছে, তবে এই পরিবর্তন যে ক্রীড়া প্রশাসনে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

আসিফ মাহমুদের সময়ে ফেডারেশনগুলোতে অযোগ্যদের দখলদারিত্ব, নেপথ্যের কারসাজি
জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ক্রীড়াঙ্গনে নীরব অস্থিরতা বিরাজ করছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সময়কালে একাধিক ক্রীড়া ফেডারেশনে কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ক্রীড়াঙ্গনের একাংশের দাবি, এই সময়ে যোগ্যতার চেয়ে প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা ক্রীড়া প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
অভিযোগ অনুযায়ী, আসিফ মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্টাফ মাহফুজ আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের একান্ত সচিব সাইফুল ইসলাম এই কমিটি গঠনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের কারণে প্রশাসনিক প্রক্রিয়া উপেক্ষা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আমিনুল ইসলাম ও বর্তমান পরিচালক আমিনুল এহসানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিশেষজ্ঞমহল মনে করছে, স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়ার অভাবে কোচ ও খেলোয়াড়দের মতামত উপেক্ষিত হয়েছে। যদিও বর্তমানে কিছু ফেডারেশনে পদত্যাগ ও নতুন নেতৃত্বের আগমন ঘটছে, তবে এই পরিবর্তন যে ক্রীড়া প্রশাসনে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…