মন্ত্রিসভায় যোগ দেওয়ার গুজব, স্পষ্ট জবাব দিলেন তামিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি নতুন সরকার গঠনের সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে এই সব গুঞ্জনকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।
শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিজেই পরিষ্কার করেন তামিম। ১৪ ফেব্রুয়ারি সারাদিন ধরে তাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোর প্রতিক্রিয়ায় তিনি জানান, এসব কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আমি বিএনপি বা সরকার গঠনের সাথে জড়িত কোনো পক্ষ থেকেই এমন কোনো প্রস্তাব পাইনি। এই ধরনের অপ্রমাণিত খবর প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে, চলতি মাসের ১২ তারিখে চট্টগ্রাম-৯ আসনে জীবনের প্রথম ভোট দেন তামিম ইকবাল। ওই সময় নিজের ভোটাধিকার প্রয়োগের অনুভূতি প্রকাশ করে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, এটিই তার কর্মজীবনে প্রথমবার ভোট দেওয়া। আগামী মঙ্গলবারের মধ্যেই নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

মন্ত্রিসভায় যোগ দেওয়ার গুজব, স্পষ্ট জবাব দিলেন তামিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি নতুন সরকার গঠনের সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে এই সব গুঞ্জনকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।
শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিজেই পরিষ্কার করেন তামিম। ১৪ ফেব্রুয়ারি সারাদিন ধরে তাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোর প্রতিক্রিয়ায় তিনি জানান, এসব কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আমি বিএনপি বা সরকার গঠনের সাথে জড়িত কোনো পক্ষ থেকেই এমন কোনো প্রস্তাব পাইনি। এই ধরনের অপ্রমাণিত খবর প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে, চলতি মাসের ১২ তারিখে চট্টগ্রাম-৯ আসনে জীবনের প্রথম ভোট দেন তামিম ইকবাল। ওই সময় নিজের ভোটাধিকার প্রয়োগের অনুভূতি প্রকাশ করে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, এটিই তার কর্মজীবনে প্রথমবার ভোট দেওয়া। আগামী মঙ্গলবারের মধ্যেই নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…