পিএসএলে সুখবর ফিজের, নিলামে উপেক্ষিত সাকিব-তাসকিন-হৃদয়
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য দল গোছানোর কাজ চলছে জোরকদমে। এরই মধ্যে নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে লাহোর কালান্দার্সের স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, নিলাম থেকে লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে ভেড়ালো টিম রাওয়ালপিন্ডি। তবে এই দুইজন ছাড়া বাকি বাংলাদেশি তারকাদের জন্য হতাশাজনক ফলাফল এসেছে।
এবারের নিলামে বাংলাদেশের ৫০ জন ক্রিকেটারের নাম জমা পড়েছিল। কিন্তু নিলামের প্রথমার্ধে কোনো ফ্র্যাঞ্চাইজিই বাংলাদেশি তারকাদের প্রতি বিশেষ আগ্রহ দেখায়নি। তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, লিটন দাস, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব—কেউই ক্রেতা খুঁজে পাননি। এমনকি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও এবার দলে নেয়নি কোনো দল। দুপুরের বিরতির পর নিলাম আবার শুরু হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
প্রসঙ্গত, গত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআই-এর নিয়ম সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত সেই আসরে খেলা হয়নি তার। সেই শূন্যতা পূরণ করতেই পিএসএল-এ লাহোরের হয়ে মাঠে নামছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার। গত বছর লাহোরের হয়ে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন খেলেছিলেন।
সম্পর্কিত খবর
ভারতের কাছে হারের পর শ্বশুর আফ্রিদির দাবি, জামাই শাহিনকেও বাদ…
আসিফ মাহমুদের সময়ে ফেডারেশনগুলোতে অযোগ্যদের দখলদারিত্ব, নেপথ্যের কারসাজি
ভারতের কাছে বিশাল হার, পাকিস্তানের সামনে এখন টিকে থাকার কঠিন…
পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএলে নেই তাসকিন, চোটে জয়
কলম্বোতে পাকিস্তানকে বিধ্বস্ত করে সুপার এইট নিশ্চিত করল ভারত
পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার এইটে ভারত, রেকর্ড গড়লেন ইশান

আরও পড়ুন

পিএসএলে সুখবর ফিজের, নিলামে উপেক্ষিত সাকিব-তাসকিন-হৃদয়
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য দল গোছানোর কাজ চলছে জোরকদমে। এরই মধ্যে নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে লাহোর কালান্দার্সের স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, নিলাম থেকে লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে ভেড়ালো টিম রাওয়ালপিন্ডি। তবে এই দুইজন ছাড়া বাকি বাংলাদেশি তারকাদের জন্য হতাশাজনক ফলাফল এসেছে।
এবারের নিলামে বাংলাদেশের ৫০ জন ক্রিকেটারের নাম জমা পড়েছিল। কিন্তু নিলামের প্রথমার্ধে কোনো ফ্র্যাঞ্চাইজিই বাংলাদেশি তারকাদের প্রতি বিশেষ আগ্রহ দেখায়নি। তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, লিটন দাস, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব—কেউই ক্রেতা খুঁজে পাননি। এমনকি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও এবার দলে নেয়নি কোনো দল। দুপুরের বিরতির পর নিলাম আবার শুরু হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
প্রসঙ্গত, গত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআই-এর নিয়ম সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত সেই আসরে খেলা হয়নি তার। সেই শূন্যতা পূরণ করতেই পিএসএল-এ লাহোরের হয়ে মাঠে নামছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার। গত বছর লাহোরের হয়ে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন খেলেছিলেন।
সম্পর্কিত খবর
ভারতের কাছে হারের পর শ্বশুর আফ্রিদির দাবি, জামাই…
আসিফ মাহমুদের সময়ে ফেডারেশনগুলোতে অযোগ্যদের দখলদারিত্ব, নেপথ্যের কারসাজি
ভারতের কাছে বিশাল হার, পাকিস্তানের সামনে এখন টিকে…
পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএলে নেই তাসকিন, চোটে জয়
কলম্বোতে পাকিস্তানকে বিধ্বস্ত করে সুপার এইট নিশ্চিত করল…