পিএসএল নিলামে ইমন-নাহিদের দাম ৬০ লাখ, রিশাদ বিক্রি ৩ কোটিতে

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৩ এএম
পিএসএল নিলামে ইমন-নাহিদের দাম ৬০ লাখ, রিশাদ বিক্রি ৩ কোটিতে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি যথাক্রমে পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানাকে ৬০ লাখ রুপিতে দলে টেনেছে। অন্যদিকে, রিশাদ হোসেনের জন্য ভালো দর উঠেছে; করাচির সঙ্গে লড়াই করে তাকে ৩ কোটি রুপিতে দলে ভেড়াল রাওয়ালপিন্ডি।

নিলামে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ দ্বিতীয়বার তোলা হলেও কোনো দল তাদের দখলে নেয়নি। সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ রুপি। এছাড়া মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের মতোই দলহীন হয়ে নিলাম শেষ করেছেন।

এদিকে, পাকিস্তানের ওপেনার ফখর জামান এবারের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ৭ কোটি ৯৫ লাখ রুপিতে লাহোরের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। দেশটির অধিনায়ক সালমান আগা ৫ কোটি ৮৫ লাখে করাচি কিংসে এবং অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ৫ কোটি ৪০ লাখে রাওয়ালপিন্ডির সদস্য হন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...