মোস্তাফিজ-রিশাদের সাফল্য, পিএসএলে দল পেলেন না তাসকিন-সাকিবরা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কেবল দুই ক্রিকেটার। নিলামের আগেই লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, নিলাম থেকে রিশাদ হোসেনকে দলে ভেড়ালেও দেশসেরা তারকা সাকিব আল হাসানসহ একাধিক ক্রিকেটারকে দল গোছানোর আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই।
এবারের নিলামে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও তাদের অধিকাংশেরই ভাগ্যে শুধুই হতাশা। লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব—কেউই দল পাননি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলেও বিসিসিআইয়ের নিয়মের কারণে বাদ পড়ার পরপরই তাকে দলে নেয় লাহোর। রিশাদ হোসেন এর আগে লাহোরের হয়ে খেললেও এবার তিনি রাওয়ালপিন্ডির হয়ে মাঠ মাতাবেন।
দুপুরের দিকে শুরু হওয়া এই নিলাম প্রক্রিয়া বর্তমানে বিরতিতে রয়েছে। এখন পর্যন্ত নিলাম থেকে রিশাদ একমাত্র বাংলাদেশি যিনি দল পেয়েছেন। চলতি বছর পিএসএলের শেষ আসরে লাহোরের জার্সিতে মোস্তাফিজের সতীর্থ হিসেবে মিরাজ ও সাকিবও খেলেছিলেন। তবে এবার দল না পাওয়া তারকা ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হওয়ায় বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন অনেকে।
সম্পর্কিত খবর
ভারতের কাছে হারের পর শ্বশুর আফ্রিদির দাবি, জামাই শাহিনকেও বাদ…
আসিফ মাহমুদের সময়ে ফেডারেশনগুলোতে অযোগ্যদের দখলদারিত্ব, নেপথ্যের কারসাজি
ভারতের কাছে বিশাল হার, পাকিস্তানের সামনে এখন টিকে থাকার কঠিন…
পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএলে নেই তাসকিন, চোটে জয়
কলম্বোতে পাকিস্তানকে বিধ্বস্ত করে সুপার এইট নিশ্চিত করল ভারত
পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার এইটে ভারত, রেকর্ড গড়লেন ইশান

আরও পড়ুন

মোস্তাফিজ-রিশাদের সাফল্য, পিএসএলে দল পেলেন না তাসকিন-সাকিবরা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কেবল দুই ক্রিকেটার। নিলামের আগেই লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, নিলাম থেকে রিশাদ হোসেনকে দলে ভেড়ালেও দেশসেরা তারকা সাকিব আল হাসানসহ একাধিক ক্রিকেটারকে দল গোছানোর আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই।
এবারের নিলামে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও তাদের অধিকাংশেরই ভাগ্যে শুধুই হতাশা। লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব—কেউই দল পাননি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলেও বিসিসিআইয়ের নিয়মের কারণে বাদ পড়ার পরপরই তাকে দলে নেয় লাহোর। রিশাদ হোসেন এর আগে লাহোরের হয়ে খেললেও এবার তিনি রাওয়ালপিন্ডির হয়ে মাঠ মাতাবেন।
দুপুরের দিকে শুরু হওয়া এই নিলাম প্রক্রিয়া বর্তমানে বিরতিতে রয়েছে। এখন পর্যন্ত নিলাম থেকে রিশাদ একমাত্র বাংলাদেশি যিনি দল পেয়েছেন। চলতি বছর পিএসএলের শেষ আসরে লাহোরের জার্সিতে মোস্তাফিজের সতীর্থ হিসেবে মিরাজ ও সাকিবও খেলেছিলেন। তবে এবার দল না পাওয়া তারকা ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হওয়ায় বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন অনেকে।
সম্পর্কিত খবর
ভারতের কাছে হারের পর শ্বশুর আফ্রিদির দাবি, জামাই…
আসিফ মাহমুদের সময়ে ফেডারেশনগুলোতে অযোগ্যদের দখলদারিত্ব, নেপথ্যের কারসাজি
ভারতের কাছে বিশাল হার, পাকিস্তানের সামনে এখন টিকে…
পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএলে নেই তাসকিন, চোটে জয়
কলম্বোতে পাকিস্তানকে বিধ্বস্ত করে সুপার এইট নিশ্চিত করল…