বিশ্বকাপের টিকিট থাকলেই মিলবে যুক্তরাষ্ট্রের ভিসায় অগ্রাধিকার

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ পিএম
বিশ্বকাপের টিকিট থাকলেই মিলবে যুক্তরাষ্ট্রের ভিসায় অগ্রাধিকার

আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে মার্কিন সরকার। বিশ্বকাপের আসর ঘিরে দূরদূরণ্তের ফুটবলপ্রেমীদের যাতে ভিসা জটিলতায় পড়তে না হয়, সেজন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। প্রাথমিক তথ্য অনুযায়ী, যারা ফিফা থেকে সরাসরি ম্যাচের টিকিট কিনেছেন, তাদের ভিসা সাক্ষাৎকারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সম্প্রতি মেক্সিকোস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

সাধারণত যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াটি অনেক জটিল এবং সময়সাপেক্ষ, যা নিয়ে প্রায়শই সমালোচনা হয়ে থাকে। বিশেষ করে বিশ্বকাপের মতো বৃহৎ আসরে দর্শকদের ঢল নামলে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে টিকিটধারীদের সুবিধা দিতে তৈরি করা হয়েছে ‘ফিফা পাস’ (FIFA PASS) নামক একটি সিস্টেম। এর মাধ্যমে টিকিটের সত্যতা যাচাই করে আবেদনকারীরা ভিসা ইন্টারভিউয়ের দ্রুত তারিখ পেতে পারবেন।

তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এও জানিয়েছে, দ্রুত সাক্ষাৎকারের সুযোগ পাওয়া মানেই যে ভিসা অনুমোদন পাওয়া যাবে তা নয়। এই সুবিধাটি কেবল অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তা করবে। ভিসা প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইমিগ্রেশন কর্মকর্তা এবং এ ক্ষেত্রে সকল আইনি প্রক্রিয়া ও যোগ্যতা যাচাই করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...