ফারহান-শাদাবের ঝড়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯০ রানের পুঁজি পাকিস্তানের

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২১ পিএম
ফারহান-শাদাবের ঝড়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯০ রানের পুঁজি পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহের পুঁজি গড়েছে পাকিস্তান। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে সাহিবজাদা ফারহান ও শাদাব খানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেটে ১৯০ রান স্কোরবোর্ডে তুলেছে বাবর আজমরা। শেষ দুই ওভারে ৫ উইকেট হারালেও তাদের সংগ্রহটি যুক্তরাষ্ট্রের সামনে শক্ত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব মাত্র ৩১ বলে ৫৪ রানের জুটি গড়েন। সাইম ১৭ বলে ১৯ রান করে আউট হলেও ফারহান দারুণ খেলেন। ৪১ বলে ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এছাড়া বাবর আজম ৩২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করেন। শেষ দিকে শাদাব খান মাত্র ১২ বলে ৪টি চার ও এক ছয়ের মারে ৩০ রান তুলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। যুক্তরাষ্ট্রের হয়ে শাডলে ফন শালকউইক ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।

ইনিংসের শেষ দিকে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৭ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়ে ফেলে তারা। শাহিন শাহ আফ্রিদি ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৯০ রান তোলে পাকিস্তান। এই রান তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...