বিশ্বকাপ বয়কটের পরও শাস্তি নেই, স্বস্তিতে বিসিবি

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৫ এএম
বিশ্বকাপ বয়কটের পরও শাস্তি নেই, স্বস্তিতে বিসিবি

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছিল বাংলাদেশ। এমন সিদ্ধান্তের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, নিরপেক্ষতা ও সহযোগিতামূলক সমাধানের অংশ হিসেবে বিসিবির ওপর কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে না।

বিসিবির এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগেই ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা গত ১৫ ফেব্রুয়ারি এই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এই পরিস্থিতিতে বিসিবি ও পিসিবির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। এর আগে বিশ্বকাপে খেলার কথা থাকলেও বাংলাদেশের অনুপস্থিতিতে স্কটল্যান্ড সেই সুযোগ পায়।

আইসিসি আরও জানিয়েছে, প্রয়োজনে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যাওয়ার অধিকার সংরক্ষিত থাকবে বিসিবির। বর্তমান আইসিসি বিধিমালার আওতায় এই অধিকার তাদের বহাল থাকবে। এই পুরো সংকট সমাধানে শাস্তির পথে না হেঁটে সহযোগিতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে আইসিসি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...