সিনিয়রদের আগেই বিশ্বজয়! অনূর্ধ্ব-১৯ দলের ঐতিহাসিক ষষ্ঠ শিরোপা

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৩ এএম
সিনিয়রদের আগেই বিশ্বজয়! অনূর্ধ্ব-১৯ দলের ঐতিহাসিক ষষ্ঠ শিরোপা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে খেলতে নামার আগেই ক্রিকেট বিশ্বে দেশকে চ্যাম্পিয়ন করল ভারতের যুবারা। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের মধ্য দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জয়ের রেকর্ড নিজেদের করে নিল টিম ইন্ডিয়া।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ভারত। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৪১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। এছাড়া আয়ুষ মাহাত্রেও ৫১ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

৪১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল ইংল্যান্ড। ওপেনার বেন ডকিন্স এবং মধ্যমণ্ডলের ব্যাটার থমাস রিউ ও বেন মায়েসরা রানের গতি বাড়িয়েছিলেন। কিন্তু ১৭৪ রানে ৩ উইকেট থেকে হঠাৎ ধস নামে তাদের। মুহূর্তেই ৭ উইকেটে ১৭৭ রানে পরিণত হওয়া দলটির হয়ে লড়াইয়ের শেষ চেষ্টাটি করেন ক্যালেব ফ্যালকনার। তিনি ৬৭ বলে ১১৫ রান করলেও শেষ রক্ষা হয়নি। ৩১১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড এবং ভারত জয় পায় ১০০ রানের ব্যবধানে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...