বৈভবের ব্যাটে রেকর্ড জয়, ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:০০ এএম
বৈভবের ব্যাটে রেকর্ড জয়, ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের

হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়টি শিরোপা জয়ের নিজেদের রেকর্ড আরও মজবুত করলো টিম ইন্ডিয়া। সিনিয়র দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে জুনিয়ররা দেশকে এই চমৎকার উপহার দিল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনি ইনিংসের ভিত গড়েন। অপরপ্রান্তে ৫১ বলে ৫৩ রান করেন আয়ুষ মাহাত্রে। তাদের ব্যাটিং তোপের মুখে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রানের বিশাল পাহাড় গড়ে ভারত।

জয়ের জন্য ৪১২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ইংল্যান্ড। বেন ডকিন্স ও থমাস রিউরা ওপেনিংয়ে দ্রুত রান তুললেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ১৭৪ রানে ৩ উইকেট থেকে দলটির স্কোর এক লহমায় ৭ উইকেটে ১৭৭ হয়ে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষদিকে ক্যালেব ফ্যালকনার ৬৭ বলে ১১৫ রান করে দারুণ লড়াই করেন, তবে শেষ পর্যন্ত ৩১১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই জয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একাধিপত্য আরও সুসংহত করল ভারত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...