অভিষেকেই হ্যাটট্রিক বেনজেমার, আল আখদুদকে উড়িয়ে দিল আল হিলাল

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৭ পিএম
অভিষেকেই হ্যাটট্রিক বেনজেমার, আল আখদুদকে উড়িয়ে দিল আল হিলাল

সৌদি প্রো লিগে নিজের অভিষেক ম্যাচটি স্বপ্নের মতো কাটালেন ফরাসি তারকা করিম বেনজেমা। আল হিলালের জার্সিতে প্রথম খেলেই হ্যাটট্রিকের নজির গড়েন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে আল আখদুদকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তার দল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে বেনজেমা ছাড়াও গোলের দেখা পান সালেম আল-দাওসারি ও ম্যালকম। ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোলটি করেন বেনজেমা। এরপর দ্বিতীয়ার্ধে ৬০ ও ৬৪ মিনিটে আরও দুইটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ৩৮ বছর বয়সী স্ট্রাইকার। পরে ম্যালকম এবং দাওসারি দুইটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

নতুন দলে দারুণ শুরুর পর বেনজেমা জানান, দলের এই পারফরম্যান্সে তারা অত্যন্ত আনন্দিত। ভালো খেলার পাশাপাশি গোলশূন্য রেখে জয় নিশ্চিত করাটা দারুণ অনুভূতি তাদের জন্য। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল হিলাল। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল আহলি এবং এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...