গুমের শিকার শিশুদের হাহাকারে নীরব কান্নায় ভেঙে পড়লেন তারেক

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৭ পিএম
গুমের শিকার শিশুদের হাহাকারে নীরব কান্নায় ভেঙে পড়লেন তারেক

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর আয়োজিত এক সম্মিলনী অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবারগুলোর আবেগঘন বক্তব্য শুনতে গিয়ে নিজের আবেগ সামলাতে পারেননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা হারিয়ে কাঁদতে থাকা শিশুদের আর্তনাদে মুহূর্তেই ভেঙে পড়েন তিনি এবং চশমা খুলে চোখের জল মুছতে দেখা যায় তাকে।

২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বংশাল থানা ছাত্রদলের নেতা পারভেজ হোসেনকে। দীর্ঘ এক যুগ পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। অনুষ্ঠানে পারভেজের মেয়ে আদিবা ইসলাম হৃদি বাবার হাত ধরে স্কুলে যাওয়ার অপূর্ণ স্বপ্নের কথা তুলে ধরেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রশ্ন রাখেন, ৫ আগস্টের পর এক বছর অতিক্রান্ত হলেও বাবাকে ফিরে পাননি, তবে আর কতদিন অপেক্ষা করতে হবে। একইভাবে, ২০১৩ সালে নিখোঁজ হওয়া বংশাল ছাত্রদলের সহসভাপতি মো. সোহেলের মেয়ে সাফাও জানান, মাত্র দুই মাস বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। এক যুগ ধরে বাবার খোঁজে ঘুরেছেন, কিন্তু সমবয়সীদের বাবার সঙ্গে হাঁটতে দেখে তিনি নিজের অভাব বুঝতে পারেন।

এই হৃদয়বিদারক দৃশ্যের সামনে মঞ্চে বসা অতিথিরা থেমে যান নি। মেয়েদের এমন আকুতি শুনে টিসু দিয়ে চোখ মুছতে দেখা যায় তারেক রহমানকে। এ সময় উপস্থিত সবাই, এমনকি নিরাপত্তা কর্মীরাও আবেগতাড়িত হয়ে পড়েন। পুরো হল পরিণত হয় এক বেদনার স্মৃতিচারণে, যেখানে বাবা, স্বামী বা ভাইকে হারিয়ে শোকাহত পরিবারগুলো তাদের কষ্টের কথা ভাগ করে নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...