বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে নিয়ন্ত্রণ হারিয়ে লাল বয়ারের সাথে ধাক্কা লাগে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজের। স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে এমভি সিএনসি ইউরেনাস নামের ওই জাহাজটি প্রতিরোধক দেয়ালে আটকে যায়।
বন্দর কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী টাগবোট ‘কান্ডারি-৪’ এবং ‘কান্ডারি-১১’। এই দুইটি জাহাজ মিলে আটকে যাওয়া কন্টেইনারবাহী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়। জানা যায়, প্রায় ১ হাজার ৮শ’ কন্টেইনার নিয়ে গত ২ মে চট্টগ্রাম বন্দরে এসেছিল জাহাজটি।
বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, যান্ত্রিক গোলযোগের ফলে এই দুর্ঘটনা ঘটলেও কোনো বড় ক্ষতি হয়নি। টাগবোটগুলো দক্ষতার সাথে জাহাজটি উদ্ধার করেছে। বর্তমানে বন্দর চ্যানেলে স্বাভাবিক নৌচলাচল বজায় রয়েছে এবং এটি সম্পূর্ণ নিরাপদ বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
গণপূর্তের ২৫৪ প্রকৌশলীর বদলি হলো লটারির মাধ্যমে
রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
খাবারে কেওড়াজল ও রং! পাহাড়তলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সেনাপ্রধানের হাতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা কারখানা
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ

আরও পড়ুন

দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা…