সেনাপ্রধানের হাতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাতটি ক্যান্টনমেন্টে এ ধরণের আরও সাতটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন সেনাপ্রধান।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, আধুনিক শিক্ষার সাথে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সমন্বিত করে জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষার পাশাপাশি এখানে কোরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক গুণাবলী শেখানো হবে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জিওসি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উচ্চশিক্ষা জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা প্রতিষ্ঠান
সম্পর্কিত খবর
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট
রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
খাবারে কেওড়াজল ও রং! পাহাড়তলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা কারখানা
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ
রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মন্ত্রীর

আরও পড়ুন

সেনাপ্রধানের হাতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাতটি ক্যান্টনমেন্টে এ ধরণের আরও সাতটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন সেনাপ্রধান।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, আধুনিক শিক্ষার সাথে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সমন্বিত করে জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষার পাশাপাশি এখানে কোরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক গুণাবলী শেখানো হবে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জিওসি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট
রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
খাবারে কেওড়াজল ও রং! পাহাড়তলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা…
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ
রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ…