বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৬:৪৯ পিএম
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট

সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে নিয়ন্ত্রণ হারিয়ে লাল বয়ারের সাথে ধাক্কা লাগে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজের। স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে এমভি সিএনসি ইউরেনাস নামের ওই জাহাজটি প্রতিরোধক দেয়ালে আটকে যায়।

বন্দর কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী টাগবোট ‘কান্ডারি-৪’ এবং ‘কান্ডারি-১১’। এই দুইটি জাহাজ মিলে আটকে যাওয়া কন্টেইনারবাহী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়। জানা যায়, প্রায় ১ হাজার ৮শ’ কন্টেইনার নিয়ে গত ২ মে চট্টগ্রাম বন্দরে এসেছিল জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, যান্ত্রিক গোলযোগের ফলে এই দুর্ঘটনা ঘটলেও কোনো বড় ক্ষতি হয়নি। টাগবোটগুলো দক্ষতার সাথে জাহাজটি উদ্ধার করেছে। বর্তমানে বন্দর চ্যানেলে স্বাভাবিক নৌচলাচল বজায় রয়েছে এবং এটি সম্পূর্ণ নিরাপদ বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...