ঢামেকে চোর সন্দেহে আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে চুরির সন্দেহে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরোনো প্রশাসনিক ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি ধারালো ছুরি ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। আটক যুবকের নাম মো. হৃদয় (৩০)।
ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার শাহাদাত হোসেন জানান, সন্দেহজনক আচরণের কারণে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি এবং তিনটি সিরিঞ্জ উদ্ধার করা হয়। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

ঢামেকে চোর সন্দেহে আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে চুরির সন্দেহে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরোনো প্রশাসনিক ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি ধারালো ছুরি ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। আটক যুবকের নাম মো. হৃদয় (৩০)।
ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার শাহাদাত হোসেন জানান, সন্দেহজনক আচরণের কারণে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি এবং তিনটি সিরিঞ্জ উদ্ধার করা হয়। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…