খাবারে কেওড়াজল ও রং! পাহাড়তলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ওরশ বাড়ি নামের একটি খাবারের প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। সেখানে স্বাদ বাড়াতে মরিচের সাথে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়াজল ও রং মেশানো হচ্ছিল, যা মানুষের স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার জাবেদ ফার্মেসিকে মেয়াদ শেষ হওয়া ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করতে বাধ্য করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে অনিয়মকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট
রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
সেনাপ্রধানের হাতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা কারখানা
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ
রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মন্ত্রীর

আরও পড়ুন

খাবারে কেওড়াজল ও রং! পাহাড়তলীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ওরশ বাড়ি নামের একটি খাবারের প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। সেখানে স্বাদ বাড়াতে মরিচের সাথে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়াজল ও রং মেশানো হচ্ছিল, যা মানুষের স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার জাবেদ ফার্মেসিকে মেয়াদ শেষ হওয়া ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করতে বাধ্য করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে অনিয়মকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
বন্দর চ্যানেলে কন্টেইনার জাহাজের ধাক্কা, উদ্ধারে টাগবোট
রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
সেনাপ্রধানের হাতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা…
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ
রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ…