জুনে বেড়েছে বিদ্যুৎ বিল, গ্রাহকদের জরুরি নির্দেশ মন্ত্রণালয়ের

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৬:৪৩ এএম
জুনে বেড়েছে বিদ্যুৎ বিল, গ্রাহকদের জরুরি নির্দেশ মন্ত্রণালয়ের

জুন মাসের বিদ্যুৎ বিল অন্যান্য সময়ের তুলনায় অস্বাভাবিক বেশি আসার প্রেক্ষিতে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভোক্তা পর্যায়ে জুন ২০২৬ মাসের বিল পূর্ববর্তী মাসগুলোর চেয়ে অনেক বেশি হওয়ায় বিভ্রান্তি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে মন্ত্রণালয় জানিয়েছে, বিলের হিসাবে কোনো অসঙ্গতি পাওয়া গেলে বা অতিরিক্ত বিল আসার অভিযোগ থাকলে যত দ্রুত সম্ভব নিজ এলাকার বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সমস্যায় পড়লে গ্রাহকদের সরাসরি বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির অফিসে যোগাযোগ করার পাশাপাশি হটলাইনে কল করার অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে বিল সংক্রান্ত যেকোনো প্রশ্নের দ্রুত সমাধান পাওয়া যাবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...