জুনের অস্বাভাবিক বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থা নিতে নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিল আসায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রেক্ষিতে গ্রাহক হয়রানি রোধে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারাদেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসের বিল অন্যান্য মাসের তুলনায় অতিরিক্ত হওয়ায় এমন অভিযোগ উঠেছে। কোনো গ্রাহকের বিল নিয়ে সমস্যা থাকলে তিনি সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া নির্ধারিত হটলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
সুবিধাজনক সেবা প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর করা হয়েছে ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

জুনের অস্বাভাবিক বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থা নিতে নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিল আসায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রেক্ষিতে গ্রাহক হয়রানি রোধে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারাদেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসের বিল অন্যান্য মাসের তুলনায় অতিরিক্ত হওয়ায় এমন অভিযোগ উঠেছে। কোনো গ্রাহকের বিল নিয়ে সমস্যা থাকলে তিনি সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া নির্ধারিত হটলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
সুবিধাজনক সেবা প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর করা হয়েছে ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…