বেশি বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নিতে নির্দেশ, জানুন যোগাযোগের উপায়
চলতি জুন মাসের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আসার অভিযোগ উঠেছে। গ্রাহকদের এই হয়রানি রোধ করতে বিষয়টি আমলে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে অতিরিক্ত বিলের অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল নিয়ে কোনো গ্রাহকের সমস্যা থাকলে তিনি সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতের ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।
সংশ্লিষ্টদের মতে, বিল নির্ধারণে ভুল থাকলে তা সংশোধনের জন্য কোম্পানিগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

বেশি বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নিতে নির্দেশ, জানুন যোগাযোগের উপায়
চলতি জুন মাসের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আসার অভিযোগ উঠেছে। গ্রাহকদের এই হয়রানি রোধ করতে বিষয়টি আমলে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে অতিরিক্ত বিলের অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল নিয়ে কোনো গ্রাহকের সমস্যা থাকলে তিনি সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতের ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।
সংশ্লিষ্টদের মতে, বিল নির্ধারণে ভুল থাকলে তা সংশোধনের জন্য কোম্পানিগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…