অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে নির্দেশ, জানুন হটলাইন নম্বর
চলতি বছরের জুন মাসে বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেশি আসার অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষেত্র পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের হয়রানি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জুন মাসের বিল নিয়ে ব্যাপক অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় কোনো গ্রাহকের বিল অযৌক্তিক মনে হলে তিনি সংশ্লিষ্ট বিতরণ সংস্থার স্থানীয় অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হটলাইন নম্বরগুলোতেও অভিযোগ জানানো যাবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন সংস্থার জন্য আলাদা হটলাইন নম্বর রয়েছে। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে কল করে সেবা নিতে পারবেন ভুক্তভোগীরা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে নির্দেশ, জানুন হটলাইন নম্বর
চলতি বছরের জুন মাসে বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেশি আসার অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষেত্র পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের হয়রানি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জুন মাসের বিল নিয়ে ব্যাপক অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় কোনো গ্রাহকের বিল অযৌক্তিক মনে হলে তিনি সংশ্লিষ্ট বিতরণ সংস্থার স্থানীয় অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হটলাইন নম্বরগুলোতেও অভিযোগ জানানো যাবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন সংস্থার জন্য আলাদা হটলাইন নম্বর রয়েছে। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে কল করে সেবা নিতে পারবেন ভুক্তভোগীরা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…