বেশি বিলের অভিযোগে ব্যবস্থা নিতে সব বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের চেয়ে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে বিদ্যুৎ বিভাগ কঠোর অবস্থান নিয়েছে। গ্রাহক হয়রানি রোধে এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসের বিল অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অতিরিক্ত বিলের বিষয়টি যদি কোনো গ্রাহকের কাছে সন্দেহজনক মনে হয়, তবে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে ফোন করেও এ অভিযোগ জানানো যাবে।
সম্পর্কিত খবর
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
কালরাতের নৃশংস হত্যাকাণ্ড: বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন, মোট শয্যা এক…
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৫৯, উদ্ধার বিপুল মাদক-অস্ত্র
চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, স্থবির শিল্প ও জনজীবন
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৪৭ জনকে গ্রেফতার, আদালতে প্রেরণ

আরও পড়ুন

বেশি বিলের অভিযোগে ব্যবস্থা নিতে সব বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের চেয়ে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে বিদ্যুৎ বিভাগ কঠোর অবস্থান নিয়েছে। গ্রাহক হয়রানি রোধে এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসের বিল অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অতিরিক্ত বিলের বিষয়টি যদি কোনো গ্রাহকের কাছে সন্দেহজনক মনে হয়, তবে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে ফোন করেও এ অভিযোগ জানানো যাবে।
সম্পর্কিত খবর
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর…
কালরাতের নৃশংস হত্যাকাণ্ড: বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন, মোট…
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৫৯, উদ্ধার বিপুল…
চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, স্থবির শিল্প ও জনজীবন
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৪৭ জনকে গ্রেফতার, আদালতে…