অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ, জানুন হটলাইন
চলতি জুন মাসে বিদ্যুৎ বিলের হিসাব স্বাভাবিকের চেয়ে বেশি আসায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গ্রাহক হয়রানি রোধে এসব অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দেশের বিদ্যুৎ বিভাগ। সব বিতরণ সংস্থাকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি জুন মাসের বিল নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। অতিরিক্ত বিলের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে সঠিক বিল নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কোনো গ্রাহক যদি মনে করেন তার বিল বেশি এসেছে, তবে তিনি সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে অথবা ফোন করে অভিযোগ জানাতে পারেন।
অভিযোগ দাখিলের জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কয়েকটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবির (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (১৬৮৯৯), ডিপিডিসির (১৬১১৬), ডেসকোর (১৬১২০), নেসকোর (১৬৬০৩) এবং ওজোপাডিকোর (১৬১১৭) নম্বরে যোগাযোগ করতে পারবেন ভুক্তভোগী গ্রাহকরা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ, জানুন হটলাইন
চলতি জুন মাসে বিদ্যুৎ বিলের হিসাব স্বাভাবিকের চেয়ে বেশি আসায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গ্রাহক হয়রানি রোধে এসব অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দেশের বিদ্যুৎ বিভাগ। সব বিতরণ সংস্থাকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি জুন মাসের বিল নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। অতিরিক্ত বিলের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে সঠিক বিল নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কোনো গ্রাহক যদি মনে করেন তার বিল বেশি এসেছে, তবে তিনি সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে অথবা ফোন করে অভিযোগ জানাতে পারেন।
অভিযোগ দাখিলের জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কয়েকটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবির (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (১৬৮৯৯), ডিপিডিসির (১৬১১৬), ডেসকোর (১৬১২০), নেসকোর (১৬৬০৩) এবং ওজোপাডিকোর (১৬১১৭) নম্বরে যোগাযোগ করতে পারবেন ভুক্তভোগী গ্রাহকরা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…