জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: গ্রাহক অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
চলতি বছরের জুন মাসে বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি আসার অভিযোগ উঠেছে। এ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে গ্রাহক হয়রানি রোধে বিদ্যুৎ বিভাগ সব বিতরণ সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, অন্যান্য মাসের তুলনায় জুন মাসের বিল অনেক গ্রাহকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এদিকে, যারা অতিরিক্ত বিলের শিকার হয়েছেন তারা সংশ্লিষ্ট বিতরণ অফিসে অথবা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সম্পর্কিত খবর
শৈশব কেড়ে নিয়ে মানবিক রাষ্ট্র গড়া যায় না: ডিসি জাহিদ
চট্টগ্রামে নার্সিং শিক্ষায় ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র
জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে বিতরণ সংস্থাকে নির্দেশ
জুনে বেড়েছে বিদ্যুৎ বিল, গ্রাহকদের জরুরি নির্দেশ মন্ত্রণালয়ের
অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ, জানুন হটলাইন
জুনে বিদ্যুৎ বিল বেশি আসা: অভিযোগ যাচাই ও ব্যবস্থা নিতে…

আরও পড়ুন

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: গ্রাহক অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
চলতি বছরের জুন মাসে বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি আসার অভিযোগ উঠেছে। এ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে গ্রাহক হয়রানি রোধে বিদ্যুৎ বিভাগ সব বিতরণ সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, অন্যান্য মাসের তুলনায় জুন মাসের বিল অনেক গ্রাহকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এদিকে, যারা অতিরিক্ত বিলের শিকার হয়েছেন তারা সংশ্লিষ্ট বিতরণ অফিসে অথবা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সম্পর্কিত খবর
শৈশব কেড়ে নিয়ে মানবিক রাষ্ট্র গড়া যায় না:…
চট্টগ্রামে নার্সিং শিক্ষায় ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র
জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে বিতরণ সংস্থাকে…
জুনে বেড়েছে বিদ্যুৎ বিল, গ্রাহকদের জরুরি নির্দেশ মন্ত্রণালয়ের
অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ, জানুন হটলাইন
জুনে বিদ্যুৎ বিল বেশি আসা: অভিযোগ যাচাই ও…