চাঁদা না দেয়ায় পটিয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা
চাঁদার দাবি পূরণ না করায় চট্টগ্রামের পটিয়ায় মো. মামুন সিকদার নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার বিকেল ৩টায় উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। তিনি জানান, তিনি বৈধভাবে বালুর ব্যবসা করেন। সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর জেরেই তারা তার ওপর হামলা চালায়। তিনি এলাকার সংসদ সদস্য এনামুল হক এনামের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে নির্দেশ, জানুন হটলাইন নম্বর
জুনের বাড়তি বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থার নির্দেশ
সংসদ কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার করমর্দন
অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থা নিতে নির্দেশ
ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার, ফেসবুকে ভুয়া ভিডিও প্রকাশ

আরও পড়ুন

চাঁদা না দেয়ায় পটিয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা
চাঁদার দাবি পূরণ না করায় চট্টগ্রামের পটিয়ায় মো. মামুন সিকদার নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার বিকেল ৩টায় উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। তিনি জানান, তিনি বৈধভাবে বালুর ব্যবসা করেন। সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর জেরেই তারা তার ওপর হামলা চালায়। তিনি এলাকার সংসদ সদস্য এনামুল হক এনামের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ে নির্দেশ, জানুন হটলাইন…
জুনের বাড়তি বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থার…
সংসদ কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার করমর্দন
অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থা নিতে…