নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ১:১৪ এএম

হিউস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ব্রাজিল ও জাপান। শক্তিশালী ব্রাজিলিয়ান স্কোয়াডের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্সটাই মাঠে ঝেড়ে দিতে প্রস্তুত এশিয়ার দলটি। তবে বড় আলোচনার বিষয় হলো, শুরু একাদশে এই ম্যাচে নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ইনজুরি থেকে ফেরা নেইমার এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো সম্পূর্ণ ফিট নয়। তাই প্রথমার্ধে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝে পরবর্তীতে তাকে মাঠে নামানো হবে। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন ভিনিসিয়ুস, রায়ান ও কুনহা। গোলপোস্টে আছেন আলিসন আর মাঝমাঠে কাসেমিরো, গুইমারায়েস এবং পাকেতারা নেতৃত্ব দেবেন।

অন্যদিকে জাপান নিজেদের সেরা শক্তি নিয়েই লড়াইয়ে নেমেছে। এই ম্যাচে তারা চারটি পরিবর্তন এনেছে। কাগজে-কলমে ব্রাজিলের তুলনায় দুর্বল হলেও অতীতের সাফল্য তাদের অনুপ্রাণিত করছে। গত অক্টোবরে দুই দলের শেষ দেখায় প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ তারা মাঠে নেমেছে। জাপানের একাদশে গোলরক্ষক সুজুকি এবং আক্রমণভাগে দাওন, মায়েদা ও ইউয়েদারা আছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...