জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থার নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগের ভিত্তিতে তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের হয়রানি কমাতে এই অতিরিক্ত বিলের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অন্য মাসের তুলনায় অস্বাভাবিক বেশি হওয়ার বিষয়টি বিভিন্ন মহল থেকে নজরে এসেছে। এমন পরিস্থিতিতে কোনো গ্রাহক যদি তার বিল অতিরিক্ত মনে করেন, তবে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।
অভিযোগ দায়েরের জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর ১৬৯৯৯ ব্যবহার করা যাবে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক সংস্থার জন্য নির্ধারিত হটলাইন নম্বর রয়েছে। এগুলো হলো—বিপিডিবির জন্য ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ১৬৮৯৯, ডিপিডিসির জন্য ১৬১১৬, ডেসকোর জন্য ১৬১২০, নেসকোর জন্য ১৬৬০৩ এবং ওজোপাডিকোর গ্রাহকদের জন্য ১৬১১৭ নম্বরে কল করে অভিযোগ করা যাবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থার নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগের ভিত্তিতে তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের হয়রানি কমাতে এই অতিরিক্ত বিলের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অন্য মাসের তুলনায় অস্বাভাবিক বেশি হওয়ার বিষয়টি বিভিন্ন মহল থেকে নজরে এসেছে। এমন পরিস্থিতিতে কোনো গ্রাহক যদি তার বিল অতিরিক্ত মনে করেন, তবে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।
অভিযোগ দায়েরের জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর ১৬৯৯৯ ব্যবহার করা যাবে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক সংস্থার জন্য নির্ধারিত হটলাইন নম্বর রয়েছে। এগুলো হলো—বিপিডিবির জন্য ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ১৬৮৯৯, ডিপিডিসির জন্য ১৬১১৬, ডেসকোর জন্য ১৬১২০, নেসকোর জন্য ১৬৬০৩ এবং ওজোপাডিকোর গ্রাহকদের জন্য ১৬১১৭ নম্বরে কল করে অভিযোগ করা যাবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…