জুনের বাড়তি বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ
স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ বিলের অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। জুন মাসের বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ এবং হয়রানির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থাকে এই বিল পুনঃযাচাই করতে বলা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি জুন ২০২৬ মাসের বিল নিয়ে দেশব্যাপী ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। গ্রাহকদের অভিযোগ, এ মাসের বিল অন্য সময়ের তুলনায় অযৌক্তিকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের দুর্ভোগ লাঘবে বিতরণ সংস্থাগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো বিলে গরমিল পাওয়া যায় তবে তা সংশোধন করে গ্রাহকদের সঠিক বিল প্রদান নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের আহ্বান জানিয়েছে যে, তারা যদি মনে করেন তাদের বিল স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে, তবে অবিলম্বে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করুন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

জুনের বাড়তি বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাইয়ের নির্দেশ
স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ বিলের অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। জুন মাসের বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ এবং হয়রানির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থাকে এই বিল পুনঃযাচাই করতে বলা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি জুন ২০২৬ মাসের বিল নিয়ে দেশব্যাপী ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। গ্রাহকদের অভিযোগ, এ মাসের বিল অন্য সময়ের তুলনায় অযৌক্তিকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের দুর্ভোগ লাঘবে বিতরণ সংস্থাগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো বিলে গরমিল পাওয়া যায় তবে তা সংশোধন করে গ্রাহকদের সঠিক বিল প্রদান নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের আহ্বান জানিয়েছে যে, তারা যদি মনে করেন তাদের বিল স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে, তবে অবিলম্বে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করুন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…