একসঙ্গে সব প্রশ্নের ‘হ্যাঁ’ বা ‘না’, নাগরিকদের বিপাকে ফেলার সমালোচনা খতিবের

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২০ পিএম
একসঙ্গে সব প্রশ্নের ‘হ্যাঁ’ বা ‘না’, নাগরিকদের বিপাকে ফেলার সমালোচনা খতিবের

গণভোটে একাধিক বিষয় একসঙ্গে গুছিয়ে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে বাধ্য করার প্রক্রিয়াকে জনগণের জন্য দুঃসহ ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার খুতবায় তিনি বলেন, পাঁচ থেকে আটটি বিষয়ের ওপর একই সিল মারতে হলে ভোটাররা তাদের সুনির্দিষ্ট মতামত প্রকাশ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের মানসিক দুশ্চিন্তা বাড়াচ্ছে।

খতিব বলেন, একজন ভোটার হয়তো কোনো বিষয়ের সাথে একমত কিন্তু অন্য বিষয়ে নয়, কিন্তু আলাদা করে উত্তর দেওয়ার সুযোগ না থাকায় তাকে জোর করে সবকিছু মেনে নিতে হচ্ছে। তিনি একে নাগরিক অধিকারের প্রতি অবমাননা হিসেবে দেখছেন এবং প্রশ্ন তুলেছেন কেন প্রতিটি বিষয়ের জন্য আলাদা অপশন রাখা হলো না। তিনি ভোটাধিকারকে একটি পবিত্র ‘আমানত’ হিসেবে আখ্যায়িত করে দলীয় প্রতীক বা স্লোগানের প্রভাবে নয়, বরং যোগ্যতা ও চরিত্র বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান।

মুফতি আবদুল মালেক স্পষ্ট করে জানান, সরকার বা কোনো দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালালেও কোনো নাগরিকের জন্য ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়। ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল ইসলামী আদর্শে পরিচালিত হবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়, তাই তাদের বাস্তব কর্মকাণ্ড যাচাই ছাড়া ভোট না দেওয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...