ঘন কুয়াশা ও শীতের দাপট, আরও ৩ দিন এই পরিস্থিতি অব্যাহত

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:১০ পিএম
ঘন কুয়াশা ও শীতের দাপট, আরও ৩ দিন এই পরিস্থিতি অব্যাহত

দেশজুড়ে শীতের প্রকোপ ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে বাড়ছে দুর্ভোগ। এই তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল জনগোষ্ঠী।

রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, যা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহের প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় এই পরিস্থিতি আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও পূর্বাভাস দিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই বৈরী আবহাওয়ার কারণে সারাদেশের হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...