সুপ্রিম কোর্টের মতামতে পাঁচ জেলা জজের বদলি

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৮ পিএম
সুপ্রিম কোর্টের মতামতে পাঁচ জেলা জজের বদলি

সর্বোচ্চ আদালতের সঙ্গে আলোচনা করে আইন মন্ত্রণালয় পাঁচজন জেলা ও দায়রা জজকে বদলির আদেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১ এবং হাইকোর্টের রেজিস্ট্রার শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং ঢাকা বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মোয়াজ্জেম হোসেন, হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিম কোর্ট নির্ধারিত তারিখে দায়িত্ব বুঝে নেবেন। অন্যদিকে, বাকি কর্মকর্তাদের ৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...